আপনার প্রতিষ্ঠানের নির্বাচন, এখন অনলাইনে — নিরাপদ ও গোপন
বার অ্যাসোসিয়েশন, চেম্বার, সমবায় সমিতি, অ্যালামনাই, ক্লাব ও সংগঠনের জন্য সম্পূর্ণ বাংলায় নির্বাচন ব্যবস্থাপনা: তফসিল, ভোটার তালিকা, মনোনয়ন, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল।
যা যা পাবেন
নির্বাচনী তফসিল
সব তারিখ একসঙ্গে প্রকাশ, প্রিন্টযোগ্য বিজ্ঞপ্তি।
ভোটার তালিকা
Excel/CSV থেকে আপলোড, খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি, তারপর চূড়ান্ত তালিকা।
মনোনয়ন ও প্রতীক
মনোনয়নপত্র, প্রস্তাবক-সমর্থক, যাচাই-বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও প্যানেল।
গোপন ব্যালট
ভোট এনক্রিপ্ট করা থাকে; কে ভোট দিয়েছেন আর কী ভোট দিয়েছেন তা আলাদা রাখা হয়। কেউ মেলাতে পারে না।
কোড দিয়ে ভোট
ভোটারের অ্যাকাউন্ট লাগে না। সদস্য নম্বর বা মোবাইল দিলে কোড যায়, মোবাইলেই ভোট।
রসিদ ও যাচাই
প্রত্যেক ভোটার রসিদ কোড পান, যা দিয়ে নিশ্চিত হতে পারেন ভোট গণনায় আছে।
কমিশনের পাসফ্রেজ
ভোট গণনা খোলা যায় শুধু কমিশনের পাসফ্রেজ দিয়ে — আমরাও পারি না।
পর্যবেক্ষক ও এজেন্ট
প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকরা লাইভ ভোটের হার ও কমিশনের কার্যবিবরণী দেখতে পারেন।
ফলাফল বিবরণী
বাংলায় প্রিন্টযোগ্য ফলাফল বিবরণী, বিনা প্রতিদ্বন্দ্বিতা ও সমান ভোটের নিষ্পত্তিসহ।
মূল্য — প্রতি নির্বাচন
কোনো বার্ষিক ফি নেই। নির্বাচনের ভোটার সংখ্যা অনুযায়ী একবার পরিশোধ। ভোট শুরুর আগে বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পরিশোধ করুন।
| প্যাকেজ | সর্বোচ্চ ভোটার | মূল্য |
|---|---|---|
| অনুশীলন (বিনামূল্যে) | ২০ | বিনামূল্যে |
| ছোট | ৩০০ | ৳৩,০০০ |
| মাঝারি | ১,৫০০ | ৳১০,০০০ |
| বড় | ৫,০০০ | ৳২৫,০০০ |
| বিশেষ (আলোচনা সাপেক্ষে) | ১০০,০০০ | ৳৫০,০০০ |
ভোটের কোড ডিফল্টভাবে ইমেইলে যায় (বিনামূল্যে)। এসএমএস চালু করলে প্রতি এসএমএসের খরচ আলাদা।